বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ২.৩৭ পিএম
  • ৩৭১ Time View
68

কালের খবরঃ

গোপালগঞ্জে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করেন।“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কায্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জনস্বাস্থ্য  প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ, গোপালগঞ্জ সদর উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রতন কুমার সাহা, কাশিয়ানী উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী হাসিবুল চৌধুরী,এনজিও কর্মকর্তা মেহেদী হাসানসহ সরকারী দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, মানবদেহে অধিকাংশ সময় রোগের বিস্তার ঘটে হাতের মাধ্যমে। তাই জীবানুকে ধ্বংস করতে হাত ধোয়ার কোন বিকল্প নেই। হাত ধুয়ে খাবার গ্রহণ করতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য বার বার হাত ধুতে হবে|

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION