বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

টুঙ্গিপাড়ায় ১৩ মামলার পলাতক আসামি তাহিন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১২.৪৩ পিএম
  • ৩৫৬ Time View
71

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

মাদক, চাঁদাবাজি ও ছিনতাই সহ ১৩ মামলার আসামি তাহিন শেখ (২৬) কে গ্রেপ্তার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার জয়ডিহি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তাহিন শেখ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোতালেব শেখের ছেলে। আজ শনিবার (২৬ অক্টোবর)সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, তাহিন শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজি সহ নানা অপকর্ম চালিয়ে আসছিল। এসব বিষয়ে তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় ১৩ টি মামলা রয়েছে। এরমধ্যে তিনটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবার রাতে বাগেরহাটের মোল্লাহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION