শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার

কোটালীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৫.২৯ পিএম
  • ৩৩৭ Time View
oplus_1024
52

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড। আজ বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) উপজেলার কান্দি ইউনিয়নের লেবুবাড়ি মৌজার তরুর বাজার ও কাচারীভিটা বাজারে অভিযান চালিয়ে ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সজিব কুমার সরকার, সহকারী রাজস্ব কর্মকর্তা শরীফ মাহমুদ, তহসিলদার জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, কান্দি ইউনিয়নের লেবুবাড়ি মৌজার তরুর বাজার ও কাচারীভিটা বাজারে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি স্থাপনা গড়ে তুলে ছিলেন। পানি উন্নয়ন বোর্ড এই স্থাপনাগুলো উচ্ছেদ করায় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই।

পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা শরীফ মাহমুদ বলেন, এটি আমাদের একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে আমরা কোটালীপাড়ার সকল স্থানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION