মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

টুঙ্গিপাড়ায় ৭৯ আওয়ামী লীগ নেতা কর্মির নামে শ্রমিকদল নেতার মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ২.২৭ পিএম
  • ৩৩০ Time View
4

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবকদল সভাপতি এস এম জিলানির বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর ও মেহমানদের জন্য রান্না করে রাখা খাবার নষ্টের অবরাধে টুঙ্গিপাড়ার ৭৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জ জেলা শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও এস এম জিলানির ভাতিজা বাদী হয়ে গতকাল বৃধবার(১৮ সেপ্টেম্বর) রাতে এই মামলাটি (মামলা নম্বর-০৭) দায়ের করেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ২৯ জন আওয়ামী লীগ নেতা কর্মীদের নাম উল্লেখ করা হয়েছে।আর অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৪০/৫০ জনকে।

দন্ডবিধির ১৪৩,৪৪৭,৪৪৮,৩২৩,৩২৫,৩০৭,৪২৭,১১৪ ও ৫০৬ ধারায় দায়েরকৃত মামলার বিবরনে জানা গেছে, গত (১৩ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও আমার চাচা কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে তার গ্রামের বাড়িতে  এসে অতিথিদের নিয়ে খাবারের কথা ছিল। তাদের জন্য দেড়লক্ষ টাকা খরচ করে খাবারের ব্যবস্থা করা হয়। ওই দিন রাত ৮টায় ১ নম্বর আসামী মোঃ নাজমুল শেখের নেতৃত্বে আসামীগণ ইট পাটকেল ও লাঠিসোটা নিয়ে বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাংচুর ও খাবার নষ্ট করে পালিয়ে যায়। টুঙ্গিপাড়া থানার পরিদর্শক খন্দকার আমিনুর রহমান মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে বলেন, আসামীরা পলাতক থাকায় এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ আসামিদের গ্রেফতার অভিযান শুরু করেছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION