কোটালীপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা-রাধাগঞ্জ খালের ৮ টি বাঁধ কেঁটে দিয়ে ১ কিলোমিটার খাল দখলমুক্ত করা হয়েছে। এসময় খালের উপরে গড়ে ওঠা ৪টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। আজ শনিবার ( ২১ সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত কুশলা ইউনিয়ন পরিষদ ও পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে ১ কিলোমিটার খাল দখলমুক্ত করেন। কুশলা গ্রামের সেকেন্দার আলী বলেন, প্রায় ২০ বছর ধরে কুশলা-রাধাগঞ্জ খালের দেবর-ভাবী মার্কেট, খান মার্কেটসহ বিভিন্ন স্থানে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিলো।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, আমাদের চলমান কাজের অংশ হিসেবে আজ কুশলা-রাধাগঞ্জ খালের ৮ টি বাঁধ কেঁটে ১ কিলোমিটার খাল দখলমুক্ত করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে কোটালীপাড়া উপজেলার সকল খাল দখলমুক্ত করবো। সাথে সাথে সরকারি জায়গায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।