মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

মুকসুদপুরে হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ২.৫০ পিএম
  • ২৯৪ Time View
2

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে  নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে ও বিচার দাবিতে আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও নগর সুন্দরদী গ্রামবাসী। এর আগে মুকসুদপুর কলেজ মোড় থেকে এই হত্যার প্রতিবাদে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুকসুদপুর থানার সামনে শেষ করে। সেখানে হাতে হাত রেখে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে তারা। এসময় সন্দেহভাজন অভিযুক্ত হত্যাকারী নাজমুল হক ঠাকুর বাদলের ফাঁসির দাবি জানায় তারা।

এর আগে গত মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর ) বিকালে মুকসুদপুর পৌরসভার নগর সুন্দরদী গ্রামের ঠাকুরবাড়ি সংলগ্ন গোরস্থান পুকুর থেকে খুরশিদা আক্তারের লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ২১ সেপ্টেম্বর তারিখে ঐ নারী বাড়ি থেকে নিখোঁজ হয়। সে ওই গ্রামের   গ্রামের সিরাজ ঠাকুরের মেয়ে।মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, নগর সুন্দরদী গ্রামের খুরশিদা আক্তার হত্যার প্রতিবাদে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে মাববন্ধন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সন্দেহভাজন ব্যক্তি পলাকত রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য গতকাল মঙ্গলবার গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের চারদিন পরে পুকুর থেকে খুরশিদা আক্তার (৩৭) নামে এক নারীর দুই পায়ে ইট বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION