শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবারকে সহযোগীতা করা হবে- সমম্বয়ক শাকিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৪৭ পিএম
  • ২৮২ Time View
54

মুকসুদপুর প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রিক্সা চালক বাবু মোল্যার কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক শাকিল মোল্যার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নর্দান ইউনিভারসিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শাকিল মোল্যার নেতৃত্বে একটি প্রতিনিধি দল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের আসেন।

পরে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত রিক্সা চালক বাবু মোল্যার কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি নিহতের বাড়ীতে যান এবং পরিবারের খোঁজ খবর নেন। নিহত রিক্সা চালক বাবু মোল্যা পরিবারের অভাব অনটন মেটাতে রিক্সা চালতে ঢাকা যান।

গত ১৯ জুলাই রিক্সা চালাতে গিয়ে ঢাকার যাত্রাবাড়ীতে আন্দোলনের মাঝে পড়লে পুলিশের গুলিতে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরদিন ২০ জুলাই  নিহতের মরদেহ গ্রামের বাড়ী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর নিয়ে আসা হয় এবং দাফন করা হয়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তিন শিশু সন্তান নিয়ে বিপাকে পড়েছে নিহতের স্ত্রী।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক শাকিল মোল্যা সাংবাদিকদের বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছেন এখন তাদের পরিবারের খাঁজ নেয়া আমাদের দায়িত্ব। আমরা নিহতদের পরিবারের খোঁজখবর নিচ্ছি। তাদের পরিবার যেন চলতে পারে সেজন্য তাদের সহযোগীতা করা হবে। সেই সাথে শহীদ ও আহতদের তালিকা তৈরীর কাজ চলছে। এটি দ্রুত শেষ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION