বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

টুঙ্গিপাড়ায় দুই বেকারিকে ২৫ হাজার জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬.১২ পিএম
  • ৩৭০ Time View
71

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খাদ্যপণ্যের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় দুই বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর)বিকেলে উপজেলার পাটগাতী বাজারের দুইটি বেকারিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পাটগাতী বাজারের বিপ্লব বেকারির মালিক তরিকুল ইসলাম ও ভাই ভাই বেকারির মালিক নাসির শরীফ। তাদের দুজনকে ১৫ হাজার ও ১০ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক বলেন, দুইটি বেকারিতে তৈরি করা খাদ্যপণ্যের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় এ অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসময় উভয়পক্ষকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাদ্যপন্য উৎপাদনের দিকনির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION