শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে শহীদ কোটালীপাড়ার রথিনের পরিবারকে সমবেদনা জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৩৫ পিএম
  • ৩৩৩ Time View
oplus_0
36

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ।

তিনি আজ বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর)  বেলা ১১ টায়   কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামে রথিনের গ্রামের বাড়িতে  যান।  সেখানে পৌঁছে তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও কিছু সময় কাটান। তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। জেলা প্রশাসক রথিন বিশ্বাসের পরিবারের সদস্যদের হাতে খাদ্য ও উপহার  সামগ্রী তুলে দেন। এছাড়া তিনি রথিনের পরিবারকে আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফীন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  শাহীনুর আক্তার, সহকারি কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শুয়াগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ১ উজ্জ্বল বৈদ্য বিবেক জানিয়েছেন,  রথিন বিশ্বাস (২৭) ঢাকার পশ্চিম রাজারবাগে উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুলে  অফিস সহকারী পদে চাকরি করতেন। তিনি কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের শুয়াগ্রামের প্রয়াত দানিয়েল বিশ্বাস ও শেফালী বিশ্বাস দম্পতির ছোট ছেলে। গত ৫ আগস্ট সংসদভবন এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাপাতালে তিনি ওই দিন মারা যান। পরের দিন ৬ আগস্ট গ্রামের বাড়িতে তার মরদেহ আনা হয়। পরে খ্রিস্টীয় বিধান অনুযায়ী রথিনের মরদেহ বাড়ির আঙ্গিনায় দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION