শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

কোটালীপাড়ায় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬.১৫ পিএম
  • ৩১৩ Time View
58

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সনাতন  ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া  দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার  সকালে  উপজেলা পরিষদ হল রুমে  উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে  এ সভায় সেনা বাহিনীর ক্যাপ্টেন  আসিব নেওয়াজ, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) প্রতীক দত্ত, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, কোটালীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র বালা, রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস, কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাস, কান্দি ইউনিয়নের চেয়ারম্যান তুষার মধু, সাংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এ বছর কোটালীপাড়া উপজেলার পৌরসভা এলাকায় ১৬টি মন্ডপ সহ ১১টি ইউনিয়নে সর্বমোট ৩২২টি পূজা মন্ডপে শারদীয়া দুর্গোৎসব  অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার জানিয়েছেন ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION