শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

কাশিয়ানীতে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত-২

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৫.২২ পিএম
  • ২৭০ Time View
58

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক-ইজিবাইক-ভ্যান ত্রিমুখী সংঘর্ষে টিটুল মোল্লা (৪৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোবা (চরপাড়া) গ্রামের মোঃ রকমান মোল্লার ছেলে। এ ঘটনায় আরো ২ জন গুরুতর আহত হয়েছে।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৬ টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের ভাট্টাইধোবা বাস স্টান্ডের নূরজাহান ফুড এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

জানাযায়, কাশিয়ানী উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের ভাট্টাইধোবা বাস স্টান্ডে ইজিবাইক চালক মোঃ আকবর মিয়া যাত্রী নামানোর সময় দ্রুত গতির নিয়ন্ত্রণহীন ট্রাক ইজিবাইকে ধাক্কা দিলে পাশে থাকা অটোভ্যানের উপরে ট্রাক ও ইজিবাইক আছড়ে পড়ে। এতে ভ্যান চালক মোঃ টিটুল মোল্লা ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ইজিবাইক চালক ও নারী যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন। আহতদের অবস্থা আসংখ্যাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু হয়েছে এবং দু-জন গুরুতর আহত হয়েছে। ঘাতক ট্রাকটি ভাটিয়াপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION