শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা

কাশিয়ানীতে গাঁজাসহ দুই ভাই শ্রীঘরে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১১.৩০ এএম
  • ৩৮৭ Time View
133

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারির সঙ্গে জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) তুষার মৃধার নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন।আটককৃতরা হলো, উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের চুন্নু শেখের দুই ছেলে মানিক শেখ (৩৫) ও রতন শেখ (২০)।এস.আই তুষার মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামে অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা কার্টুন তল্লাশি করে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION