শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা

সোহাগ হাওলাদারের একইসঙ্গে সরকারি দুই চাকরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৩০ পিএম
  • ৩৯২ Time View
133

কালের খবরঃ

গোপালগঞ্জে সরকারী চাকুরীতে বহাল থাকার পরও অপর একটি সরকারী প্রতিষ্ঠানে চাকুরী কারার অভিযোগ উঠেছে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কায্যালয়ের রেকর্ড রুমের অফিস সহায়ক সোহাগ হাওলাদারের বিরুদ্ধে। তথ্য গোপন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের(ডিএসসিসি)পরিচ্ছন্ন পরিদর্শক পদে চাকুরী নিয়েছে বলে অভিযোগ তার বিরুদ্ধে।

জানাগেছে, ২০২১ সালের ১ নভেম্বর গোপালগঞ্জের জেলা প্রশাসকের কায্যালয়ে অফিস সহায়ক পদে যোগদান করেন সদর উপজেলার কাজুলিয়া গ্রামের আওলাদ হোসেন হাওলাদারের ছেলে অভিযুক্ত সোহাগ হাওলাদার।

কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী ভূমি অফিস কর্মস্থল হলেও সংযুক্তিতে বর্তমানে তিনি ডিসি অফিসের রেকর্ড রুমে কর্মরত রয়েছেন। তবে সরকারি চাকরিতে কর্মরতঃ থাকলেও সিটি কর্পোরেশনে চাকরির আবেদনে তা গোপন করেছেন সোহাগ। চলতি বছরের ১৩ মে পরিচ্ছন্নতা পরিদর্শক পদে নিয়োগ পান সোহাগ। ডিএসসিসির তৎকালীন সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত নিয়োগ আদেশে ২ জুন পরিচ্ছন্নতা পরিদর্শক পদে ডিএসসিসিতে যোগদান করে তিনি ২ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন শুরু করেন। তবে ৭ জুলাই থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সোহাগ।

এব্যাপারে অভিযুক্ত সোহাগ হাওলাদার অন্যায় স্বীকার করে বলেন, একটি সরকারী চাকুরীতে থেকে অপর একটি সরকারী প্রতিষ্ঠানে চাকুরী করা অন্যায় হয়েছে।সবাই চায় উপরে উঠতে, আমি সেটা করেছিলাম। কিন্তু আমার পরিবার চায় না আমি ঢাকায় গিয়ে কাজ করি।তাই পারিবারিক কারণ দেখিয়ে গত ১৮ আগস্ট স্বেচ্ছায় অবসর গ্রহণের আবেদন জমা দিয়েছি ডিএসসিসিতে। ২ মাসের এ চাকুরীতে আমি সেখান থেকে এক টাকাও বেতন উত্তোলন করিনি।  এ ব্যাপারে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সাংবাদিকদের বলেন,একই সাথে দু’টি সরকারী চাকুরী করার সুযোগ নেই।বিষয়টি আমি জানতে পারলাম। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে দোষী প্রমানিত হলে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION