শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা

রাস্তায় ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১.১২ পিএম
  • ৪৫৮ Time View
129

কালের খবরঃ

গোপালগঞ্জে রাস্তায় ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর)সকালে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা জানায়, খাগাইল গ্রামের দুলাল মোল্যা রাস্তার উপর ছাগল বেঁধে রাখে। এসময় জহুরুল মোল্যা মাদ্রাসায় যাওয়ার সময় ছাগল বেঁধে রাখা দঁড়িতে (রশিতে ) বাধা পেয়ে পড়ে যায়।পরে রাস্তার উপর কেন ছাগল বেঁধে রেখেছে শুনতে গেলে দুলাল মোল্যা ও তার লোকজন জহুরুলকে মারধর করে। বিষয়টি জানাজানি হলে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের এক নারীসহ অন্তত ১০ জন আহত হন। মারাত্মক আহত আজিজুল মোল্যা, জহুরুল মোল্যা, বিনু বেগম, জুবা মোল্যা ও রেজান মোল্যাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তবে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সাজেদুর রহমান জানিয়েছেন,এই বিষয়ে কোন অভিযোগ আসেনি। আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION