মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

প্রেসক্লাব কোটালীপাড়া হাসানাত সভাপতি, গৌরাঙ্গ সম্পাদক

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬.২৮ পিএম
  • ৩৫৮ Time View
10

কোটালীপাড়া প্রতিনিধিঃ

এইচ এম মেহেদী হাসানাতকে (দৈনিক যুগান্তর) সভাপতি  ও গৌরাঙ্গ লাল দাসকে  (দৈনিক ইত্তেফাক) সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য প্রেসক্লাব কোটালীপাড়া কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে বসে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি প্রমথ রঞ্জন সরকার (বাংলাদেশ বুলেটিন), যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শেখ জুয়েল  (দৈনিক বাংলা), সাংগঠনিক সম্পাদক সুশান্ত বর্ণিক  (ভোরের ডাক), কোষাধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম (আজকের পত্রিকা), দপ্তর সম্পাদক সমীর রায় (সময়ের আলো), সদস্য মিজানুর রহমান বুলু (কালের কন্ঠ), রতন সেন কঙ্কন ( সমকাল), সুজিৎ মৃধা (জনকন্ঠ), সুমন বালা (আনন্দ টিভি), জাকারিয়া শেখ (বাণিজ্য প্রতিদিন), আরিফ হাজরা  (শিরোমনি)।

প্রেসক্লাবের বিদায়ী সভাপতি মিজানুর রহমান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির যুগ্ম বার্তা সম্পাদক প্রশান্ত অধিকারী।

বিদায়ী সভাপতি মিজানুর রহমান বুলু কার্যকরী কমিটির নতুন সদস্যেদের স্বাগত জানিয়ে বলেন, আপনাদের নেতৃত্বে এই কমিটি আগের চেয়ে আরো বেশি গতিশীল ও বেগবান হবে।সকলে মিলে মাটির কাছাকাছি অবস্থানকারী মানুষদের সুখ-দুঃখের কথা জাতীর  কাছে তুলে ধরবেন এটাই প্রত্যাশা করছি। আমি আশা করছি এই নতুন কমিটি তাদের কর্মদক্ষতার মধ্যে দিয়ে সারাদেশে দৃষ্টান্ত স্থাপন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION