বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২.২৮ পিএম
  • ৩৭৯ Time View
94

কালের খবরঃ

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কৃষ্ণ বাগচি (২৫) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিধান চন্দ্র মল্লিক জানান, গতকাল বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয় প্রতিবন্ধী যুবক কৃষ্ণ বাগচী। এরপর সে আর বাড়িতে ফিরে যায়নি। বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌছালে সেখানে কাটা পড়ে কৃষ্ণ ঘটনাস্থলে মারা যায়। পরে আজ শুক্রবার দুপুরে রেল লাইনের উপর মৃত অবস্থায় যুবকের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত প্রতিবন্ধি যুবক কৃষ্ণ বাগচী জেলা শহরের গেটপাড়া এলাকার শরৎ বাগচীর ছেলে। সে রেলস্টেশনে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতো।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION