শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা

কোটালীপাড়ায় বাস মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬.৫৩ পিএম
  • ৪০৮ Time View
101

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দূর্ঘটনায় রেয়াজুল হোসেন নান্না (২৮) নামে  এক ‍যুবক নিহত হয়েছে। নিহত যুবক বার্জার পেইন্টসের সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের টুপুরিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত রেয়াজুল হোসেন নান্না বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ফকিরবাড়ি গ্রামের শাহিন শেখের ছেলে।

বার্জার পেইন্টসের কোটালীপাড়া উপজেলার ডিলার রাজীব দে বলেন, রেয়াজুল হোসেন নান্না কোটালীপাড়া উপজেলায় তার মার্কেটিং এর কাজ সেরে মোটরসাইকেল নিয়ে গোপালগঞ্জ শহরে যাচ্ছিল। পথিমধ্যে টুপুরিয়া নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় যাত্রীবাহি বাসটি খাদে পড়ে যায়। তবে বাসের কোন যাত্রী গুরুতর আহত হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION