বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

মুকসুদপুরে বাস ও ট্রাকের মাঝে চাপাপড়ে প্রাণ হারাল দুই ভাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৩.১৫ পিএম
  • ৩৫২ Time View
124

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস- ট্রাকের মাঝে চাপা খেয়ে ইজিবাইকের দুই যাত্রী আপন দুই ভাই নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে । নিহতরা হলো মুকসুদপুর উপজেলার বরইতলা বিশ্বম্বরদী গ্রামের আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৩৫) ও আবুল খায়ের শেখ (৩০) ।

পুলিশ ও স্থানীয়রা জানায়,আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে  ঘটনাস্থলে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত মুখী একটি ট্রাককে অভারটেক করতে যায় । এসময় অপর দিক বরইতলা থেকে ছেড়ে আসা টেকেরহাট গামী একটি যাত্রীবাহী ইজিবাইক ওই দুই গাড়ীর মাঝে চাপাপড়ে।এতে ইজিবাইকে থাকা যাত্রী আপন দুই ভাই ঘটনাস্থলেই নিহত হয়। এসময় বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগায় সামনের এবং জানালার কাঁচ ভেঙ্গে ইজিবাই চালকসহ যাত্রী সামান্য আহত হয়।   পরে খবর পেয়ে ভাংগা থানা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায় । ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতদের লাশ পরিবারের আবেদনের ভিত্তিত্বে স্বজনদের কাছে বুঝে দেয়া হয়েছে।নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION