বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

প্রথমে খুশবু দেই, পরে অজ্ঞান হলে টাকা পয়সা নিই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৯.৪৩ পিএম
  • ৩৯৮ Time View
101

কালের খবর

গোপালগঞ্জে সন্দেহমুলক স্প্রে পার্টি দলের দুই সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসি। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন,যশোরের বাঘারপাড়া থানার তুরজাউন হোসেন(৩০)ও নড়াইল জেলার কালিয়া উপজেলার মোহাম্মদ রানা(২৯)।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজিব আহম্মেদ ও এলাকাবাসি সূত্রে জানাগেছে, গত ১বছর আগে এই দুই ব্যক্তি নড়াইল জেলার নড়াগাতি থানার যোগানিয়া আজিজিয়া শামসুল ওলুম মাদ্রাসার নির্মাণ কাজের কথা বলে উজ্জল ও খায়েরের নাকে স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে ২৫ হাজার টাকা লুটে নেয় বলে অভিযোগ তোলে।আজও তারা ওই এলাকায় এসে মানুষের সাথে কুশল বিনিময় করে এবং তাদের হাতে বিভিন্ন ধরনের আতর লাগিয়ে দেয়।

বিষয়টি সন্দেহের সৃস্টি হলে স্থানীয়রা অজ্ঞানপার্টির সদস্য মনে করে তাদের ধরে মারপিট করে।পরে পুলিশে খবর দিলে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।এসময় তাদের কাছ থেকে টাকা তোলার রশিদ বই, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মো. আনিচুর রহমান আটকের বিষয়টি স্বীকার করে বলেন, যেহেতু জনগণ অজ্ঞানপার্টির সদস্য সন্দেহে তাদের আটক করে পুলিশে দিয়েছে তাই তাদের সন্দেহজনক হিসেবে আগামীকাল শুক্রবার আদালতে হাজির করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION