বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

গোপালগঞ্জে এলজিইডি’র নারী কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক ও সনদ বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৩.২২ পিএম
  • ৩৯৬ Time View
115

কালের খবরঃ

গোপালগঞ্জ এলজিইডি’র আরইআরএমপি-৩ প্রকল্পের নারী কর্মীদের মাঝে তাদের অর্জিত সঞ্চয়ের টাকার চেক প্রদান করা হয়েছে। সদর উপজেলার পল্লী কর্ম-সংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের আওতায় ২১০ জন নারী কর্মীর প্রত্যেককে ৪ বছরের সঞ্চয়কৃত ১ লাখ ১৯ হাজার ৯’শ ৭৫ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারী কর্মীদের হাতে আনুষ্ঠানিকভাবে এইসব সঞ্চয়ের চেক তুলে দেওয়া হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী এস. এম. জাহিদুল ইসলামে সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন।

এদিন সদর উপজেলার ২১০ জন নারী কর্মী উপস্থিত থেকে  অতিথিদের কাছ থেকে তাদের সঞ্চয়ের চেক ও সনদপত্র গ্রহণ করেন। চার বছর যাবত সঞ্চয় করে সমূদ্বয় অর্থ একসাথে পেয়ে উপকারভোগীরা এলজিইডি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION