বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

এক্সপ্রেসওয়ে নির্মাণে দেশীয় ও বৈদেশিক অর্থায়ণ প্রয়োজন-সড়ক পরিবহন সচিব

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪, ৫.৪০ পিএম
  • ৩২৮ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 32768; cct_value: 5600; AI_Scene: (-1, -1); aec_lux: 124.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 43;
67

কালের খবরঃ

ভাঙ্গা থেকে বেনাপোল পযর্ন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ নিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নবনিযুক্ত সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, এক্সপ্রেসওয়ে বাস্তবানের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প অনুমোদন করেছেন, ভূমি অধিগ্রহণের কাজ শুরু করা হয়েছে। প্রকল্প প্রণয়ন করা হয়েছে, প্রণয়নের কাজও শেষ করা হয়েছে। এটি করতে গেলে আমাদের দেশীয় ও বৈদেশিক অর্থায়ণ প্রয়োজন, সেজন্য আমরা যোগাযোগ শুরু করেছি।আজ সোমবার (১ জুলাই) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, ভূমি অধিগ্রহনের কাজ শেষ হলে খুব দ্রæত এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু করা হবে। ভূমি অধিগ্রহণ করতে একটু সময় লাগে, জনগণ যেন আমাদের সহযোগীতা করে। অনেকে জমি ছাড়তে চায় না, মালিকানা নিয়ে সমস্যা থাকে, স্বচ্ছভাবেই ভূমি অধিগ্রহণ করা হবে। এ সড়কটি ভাঙ্গা থেকে শুরু হয়ে বেনাপোল পযর্ন্ত যাবে।

এরআগে,টুঙ্গিপাডায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নবনিযুক্ত সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শোয়েব আহম্মেদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নবযোগদানকৃত সচিব আবু হেনা মোরশেদ জামান শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফোত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজাহারুল ইসলাম গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক,সড়ক ও জনপথের ত্বত্তাবধায়ক প্রকৌশলী তাপসী দাস, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ বিআরটিসি ও বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION