শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

ক্যারিয়ার নিয়ে আপাতত কোনো প্ল্যান নেই

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৭.৪১ এএম
  • ৩৬৮ Time View
38

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ তো বটেই, এমনকি সব দল মিলিয়েও অন্যতম সিনিয়র ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান। রোহিত শর্মার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের সবকটি আসরেই খেলেছেন তিনি। স্বাভাবিকভাবেই সাকিবের কাছে সমর্থকদের প্রত্যাশা ছিল বেশি। তবে সেই সাকিব প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি বোলিং কিংবা ব্যাটিংয়ে। ডাচদের বিপক্ষে ব্যাট হাতে ৬৪ রানের ইনিংস ছাড়া পুরো আসরজুড়েই ব্যর্থ হয়েছেন সাকিব।

সাকিবের মতো নিষ্প্রভ ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। তাই স্বাভাবিকভাবেই দাবি উঠেছে এই দুই সিনিয়র ক্রিকেটারের অবসর নেওয়ার। এই দাবি আরও জোরাল হয়েছে ভারতকে বিশ্বকাপ জেতানোর পর রোহিত-কোহলির মতো পরীক্ষিত পারফর্মার অবসর নেওয়ায়। সাকিব নিজে অবসর নিয়ে কি কিছু ভেবেছেন; যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে এসব প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল সাকিবের কাছে। যেখানে নিজেকে যাচাই করতে সময় নিয়েছেন সাকিব।

যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট, এরপর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলবেন সাকিব। এরপর দেশে ফিরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার কথা রয়েছে তার। সাকিব তাই আপাতত সে সব নিয়েই ভাবছেন। অবসর নিয়ে ভাববেন এই ম্যাচগুলোতে নিজের পারফরম্যান্স দেখার পর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION