শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

গোপালগঞ্জে মাকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১০.৩৬ এএম
  • ৮৪৮ Time View
160

কালের খবরঃ ‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান” এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে র্যালি, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, সচেতনতামূলক লিফলেট স্টিকার পোস্টার বিতরণের মধ্য দিয়ে মাকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে।
আজ রবিবার(১৪ জুলাই) গোপালগঞ্জের জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভিন্ন বেসরকারী সংস্থা ও সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
দিবসটি পালন উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যলি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভায। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
আলোচনা অতিথিগণ মাদকাসক্তিমুক্ত সমাজ গড়ার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION