রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অশুভ শক্তির বিনাশে গোপালগঞ্জের প্রায় পাঁচশ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শ্যামাপূজা ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর নির্মাণকাজ ও গাড়ির কালো ধোঁয়ায় দূষিত ঢাকার অভিজাত এলাকাগুলো মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন লালমনিরহাটের ১০০ নারী

কোটালীপাড়ায় ইজিবাইক চাপায় নির্মাণ শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ১১.১০ পিএম
  • ৩২৫ Time View
134

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক  চাপায় গোলাম রসূল ফকির (২০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার  (০২ জুলাই) রাতে  রাধাগঞ্জ-ভূতেরবাড়ী সড়কের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ডগলাসের কাছে এ দূর্ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক গোলাম রসূল ফকির গোপালগঞ্জ সদর উপজেলা কাজুলিয়া গ্রামের বেলায়েত ফকিরের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ব্যাটারী চালিত ইজিবাইকে নির্মাণ সমাগ্রী নিয়ে ভূতেরবাড়ী থেকে রাধাগঞ্জ যাচ্ছিলেন গোলাম রসূল ফকির। এসময় ইজিবাইকটি রাধাগঞ্জ-ভূতেরবাড়ী সড়কের রাধাগঞ্জ ডগলাসের কাছে পৌঁছালে  রাস্তার নিচে পড়ে গিয়ে ইজিবাইকের চাপায় ঘটনাস্থলে নিহত হন গোলাম রসূল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION