সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, কলেজশিক্ষার্থী নিহত অশুভ শক্তির বিনাশে গোপালগঞ্জের প্রায় পাঁচশ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শ্যামাপূজা ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর নির্মাণকাজ ও গাড়ির কালো ধোঁয়ায় দূষিত ঢাকার অভিজাত এলাকাগুলো মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ

সুস্থ্য-সবল প্রজন্ম পেতে গোপালগঞ্জে মিল্ক ফিডিং প্রোগ্রাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪, ২.২০ পিএম
  • ৩৮৩ Time View
oplus_2
127

কালরে খবরঃ

গোপালগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও  মিল্ক ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ এই প্রতিপাদ্যে  দিবসটি পালন করা হয়।শনিবার(১ জুন) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজে প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রাণি সম্পদ অফিস এ প্রোগ্রামের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ গোলাম কবির।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে ও ভেটেনারি সার্জন ডা. প্রিয়াংকা মোদকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক   সঞ্জয় কুমার কুন্ডু,  গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাষ চন্দ্র সেন, উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম জিল্লুর রহমার রিগ্যান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

oplus_2

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র সরদার বলেন, দুধ সুপার ফুড। এতে মেধা বিকাশের সব উপাদান রয়েছে। মেধা বিকাশে দুধের কোন বিকল্প নেই। তাই দুধ পানের অভ্যাস গড়ে তুলতে হবে। তবেই আমরা দেশে মেধাবী,  সুস্থ্য-সবল প্রজন্ম পাব। প্রজন্মটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের কারিগর হবে। তাই শিশুদের দুধে আকৃষ্ট করতে বিভিন্ন ভাবে সুস্বাদু ও ফ্লেভারযুক্ত  দুধ পরিবেশন করা হচ্ছে । পাশাপাশি ডেইরী শিল্পের উন্নয়নে আমরা কাজ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION