মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

টুঙ্গিপাড়ায় জমির মাটি কাটায় বাধা দেয়ায় মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪, ৫.২৪ পিএম
  • ৩২৯ Time View
6

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনকে কুপিয়ে মারত্মক  জখম করার অভিযোগ উঠেছে ভাই সাইফুল আলম খাঁ ও তার ছেলেদের বিরুদ্ধে।

আজ বুধবার (১৯ জুন) দুপুরে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধার ছেলে হাসিবুর রহমান ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে পৈতৃক জমির মাটি কাটছিলো সাইফুল আলম খা ও তার ছেলেরা। তখন বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে সাইফুল আলম ও তার ৪ ছেলে। এসব দেখে বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনের স্ত্রী চিৎকার শুরু করলে তার ছেলে হাসিবুর ঠেকাতে আসে। তখন তাকেও কুপিয়ে জখম করে আপন চাচা ও চাচাতো ভাইয়েরা।ওসি আরও জানান, পরে প্রতিবেশীরা আহত মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তখন আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।    তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আহত হাসিবুর রহমান মুঠোফোনে সাংবাদিকদের জানান, জমিতে মাটি কাটায় বাধা দেয়ায় আমার বাবা বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন ও আমাকে  কুপিয়ে জখম করে সাইফুল ও তার ছেলেরা। আমি এই সন্ত্রাসীদের বিচার চাই।এবিষয় জানতে অভিযুক্ত সাইফুল আলমের  মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাতে সাড়া মেলেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION