বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

কোটালীপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণে কর্মশালা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪, ৭.১৩ পিএম
  • ৩৪২ Time View
oplus_0
85

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ জুন) উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ শাহ আলম, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা মোঃ আশ্রাফুল হক, কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু পল্টু, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, ভীম চন্দ্র বাগচী, তুষার মধু, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান বক্তব্য রাখেন। দিনব্যাপী এ কর্মশালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION