মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

স্বামীর দেয়া আগুনে প্রাণ গেল স্ত্রীর, ছেলে অবস্থা আশাঙ্কাজনক

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪, ৬.৩৫ পিএম
  • ৩৫৮ Time View
2

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মুনিরকান্দি গ্রামে ঘুমন্ত স্ত্রী ও সন্তানের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ৬ দিন পরে দগ্ধ স্ত্রী হেলেনা আক্তার (৩৬)-এর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় হেলেনা আক্তারের দগ্ধ ছেলে অন্তর (১১) এর অবস্থাও আশাঙ্কাজনক বলে জানাগেছে।  সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে।

গত (৪জুন) মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তাদের গায়ে আগুন দেওয়া হয় বলে ভুক্তভোগী হেলেনার ভাই ইমরান হোসেন জানান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য  মা ছেলেকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে প্রেরণ করেন।

জানাগেছে,স্বামী ওসমান শেখ তার শ্বশুরবাড়ি মুনিরকান্দি গ্রামে অবস্থানরত ঘুমন্ত স্ত্রী হেলেনা (৩৬) ও তাদের সন্তান অন্তর (১১) এর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ওসমান মাদকাসক্ত থাকায় পারিবারিক ও দাম্পত্য কলহে অগ্নিদগ্ধ হেলেনা বেগম সন্তান অন্তরকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। এই বিরোধে ওসমান গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাদের গায়ে পেট্রল ছুড়ে আগুন লাগিয়ে স্ত্রী সন্তানকে হত্যার চেষ্ঠা করে বলে পরিবার ও এলাকাবাসী জানিয়েছে।

এ ব্যাপারে মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হেলেনা আক্তার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ  করেন। যথাযথ আইনি প্রক্রিয়ায় মরদেহ পরিবারের নিকট হস্তান্ত করা হয়। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত আসামী ওসমান শেখকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION