শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার

বন্ধুদের বিরুদ্ধে বন্ধুকে হত্যার অভিযোগ, জিজ্ঞাসার জন্য ৪বন্ধুকে আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪, ২.৫০ পিএম
  • ৩৮২ Time View
34

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে আপন শেখ (১৫) নামে এক স্কুল ছাত্রকে  হত্যার অভিযোগ উঠেছে বন্ধুদের বিরুদ্ধে। সে কাশিয়ানী উপজেলার বাঘঝাপা গ্রামের তুহিন শেখের ছেলে এবং কাশিয়ানী উপজেলা সদরের জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহত আপনের ৪ বন্ধুকে আটক করে থানায় এনছেন।

নিহতের বাবা তুহিন শেখ জানিয়েছেন, গতকাল মঙ্গলবার (১৮ জুন) বিকেলে মাগরিফের পর আপন শেখকে মোবাইলে গেম খেলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধু খায়রুল,সোহেল, স্বাধীন ও মেহেদী। আধাঘন্টা পরে শুনি আপনের অবস্থা খারাপ। পরে হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলে মৃত।রে মাথায়যেভাবে আঘাতের চিহৃ তাতে মনে হচ্ছে এটা পরিকল্পিত হত্যা। এই হত্যার বিচার চাই।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, আপনসহ ৪/৫ বন্ধু বাড়ির পাশে মধুমতি নদীর উপর রেল ব্রীজে যায়। সেখানে যাওয়ার কিছুক্ষন পরে দুই বন্ধু ব্রীজের নিচে পানির মধ্য থেকে অজ্ঞান অবস্থায় আপনকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করেন। তবে নিহতের মাথায় তিনটি স্থানে আঘাতের চিহৃ রয়েছে। আজ বুধবার (১৯ জুন) সকালে ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপন শেখের চাচা শাহিন শেখ বলেন, বিকেলে মোবাইলে ফোন করে আপনকে ডেকে নিয়ে রেল লাইনে যায়। পরে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পর রাত ৮টার দিকে বন্ধুরা বলে ওকে পাগলে মারছে। তখন আমার সন্দেহ হয়। কারন ওখানে কোন পাগল নাই। আমি নিজে আপনের মাথায় দেখলাম তিনটি স্থানে কাটা আঘাত। তখন ওরা বলছে আপনকে পাওয়া গেছে পানির মধ্যে। আমার ধারনা ওকে মেরে পানির মধ্যে ফেলে দেয়া হয়। পরে আপনকে মোটরসাইকেলে করে হাসপাতালে আনা হয়। ওকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকারীদের বিচার দাবী করি।

এ ব্যাপারে কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান মুঠোফোনে বলেন, নিহতের বন্ধুদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি ব্রীজের উপর গল্প করার সময় পাগলে ধাওয়া দিলে সে ব্রীজ থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়। মৃতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।এখনও কোন অভিযোগ বা মামলা দায়ের হয়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করা হয়েছে।ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION