বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

গোপালগঞ্জে স্মার্ট ভূমি সেবা সপ্তাহে মানুষের ব্যাপক সাড়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৬.৩৮ পিএম
  • ৩১৯ Time View
83

কালের খবরঃ

গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল স্মার্ট  ভূমি সেবা সপ্তাহ। সেবা সপ্তাহ গত শনিবার (৮ জুন ) থেকে শুরু হয়ে চলে আজ  শুক্রবার (১৪জুন) পর্যন্ত। সেবা সপ্তাহের এই ৭দিনে জেলা সদর সহ পাঁচ উপজেলায় সাড়ে ৪ হাজার মানুষ ভূমি সংক্রান্ত সেবা পেয়েছেন। সেবা প্রত্যাশীরা তাদের কাঙ্খিত সেবা পেয়ে স্টোল স্থলে হাজির  হয়ে বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে খুশী মনে বাড়ি ফিরেছেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা সূত্রে জানাগেছে, জমির মালিকদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা একই স্থানে বসে দিতে এবং ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে ভূমি সেবা পাওয়া  যায়, সেসব বিষয় এখান থেকে অবগত করা লক্ষ নিয়ে একযোগে জেলার পাঁচটি উপজেলায় সপ্তাহ ব্যাপী স্মার্ট ভূমি সেবা পালন করে প্রশাসন।

স্মার্ট ভূমি সেবা সপ্তাহ চলাকালে জেলায় মোট ৪হাজার ৩৭৭টি সেবা দেয়া হয়েছে। এর মধ্যে নামজারি আবেদন গ্রহণ করা হয়েছে ৬২৯টি, মিসকেস আবেদন ও শুনানী গ্রহণ করা হয়েছে ৩২৪টি, অর্পিত সম্পত্তির লীজ আবেদন ও নবায়ন হয়েছে ৯৩টি, ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ৬৪০টি, ভূমি অধিগ্রহণ চেক বিতরণ করা হয়েছে ১০টি, খতিয়ান প্রদান করা হয়েছে ৪১৮টি এবং ভূমি বিষয়ক পরামর্শ দেয়া হয়েছে ২হাজার ৬৬৩ জনকে। এছাড়া সার্বজনীন পেনশন স্কিমে রেজিষ্ট্রেশন ও লিফলেট বিতরণ করা হয়েছে ২৭২টি।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, জনগনের দোরগোড়ায় ভূমি সেবা পৌছে দিতে সরকার স্মার্ট ভূমি সেবা চালু করেছে। জমির মালিকগণ ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে যে কোন সেবার জন্য আবেদন  ও ফি জমা দিয়ে সেবা নিতে পারবেন। সেবা গ্রহণ করতে তাদের অফিস পর্যন্ত আসা লাগবেনা। ঘরে বসে জমির সকল কাগজপত্র পোষ্টের মাধ্যমে হাতে পাবেন। এই সুফলটি মানুষ যাতে সহজে গ্রহণ করতে পারে তার জন্য আমাদের এই উদ্যোগ। আর সেবা সপ্তাহ পালনের মাধ্যমে জনগনের যে সাড়া মিলেছে তাতে মনে হয়েছে মানুষ স্মার্ট ভূমি সেবা গ্রহণের ফলে উপকৃত  এবং খুশী হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION