বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪, ৫.৩৮ পিএম
  • ৩১৩ Time View
oplus_0
67

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ কোটালীপাড়া কল্যাণ সংঘ।

মানববন্ধন কর্মসূচি শেষে সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রেরণ করা হয়।আজ বুধবার (১৯জুন) উপজেলার শহীদ মিনার চত্বরে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় ঢাকাস্থ কোটালীপাড়া কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান জুয়েল, সভাপতি শেখ সোহেল, সাধারণ সম্পাদক মাসুম মৃধা, সহ-সভাপতি সাথী খানম, লর্ড বাইন, মামুন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর গাইন, ওবায়দুর রাজু, সাংগঠনিক সম্পাদক আবু হাসান তাপস, সদস্য আশিক খান বক্তব্য রাখেন।

সংগঠনটির সভাপতি শেখ সোহেল বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পরে আমরা কোটালীপাড়াবাসী এর পুরোপুরি সুফল পাচ্ছি না। আমাদেরকে এখনো গোপালগঞ্জ হয়ে কাশিয়ানী-মুকসুদপুর ঘুরে ভাঙ্গা দিয়ে ঢাকায় যেতে হয়। এতে আমাদের সময় ও অর্থ দুটোই ব্যয় হয়। আমরা যদি কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে পদ্মা সেতু দিয়ে টাকা যেতে পারি তাহলে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে। তাই আমরা কোটালীপাড়াবাসী কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকার বাস চলাচলের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।মানববন্ধন কর্মসূচি শেষে সংগঠনটির নেতৃবৃন্দ কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকায় বাস চলাচলের জন্য উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রেরণ করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION