বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

বঙ্গবন্ধুর দেখানো পথেই বাংলাদেশের মুক্তি; সাফল্য-প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৫.৪৮ পিএম
  • ৩৬৬ Time View
82

কালের খবরঃ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশ। আমাদের ব্যক্তি, সামাজিক, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক জীবনে যা কিছু অর্জন তার সব কিছুই জাতির পিতার জন্য। বঙ্গবন্ধু শুধু আমাদের স্বাধীনতা ও বাংলাদেশই দিয়ে যাননি, আগামীর বাংলাদেশ নির্মাণের মৌলিক রূপরেখাও তিনি দিয়ে গিয়েছিলেন। সেটি নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন যাই বলি না কেন সব জায়গায় সব কিছু করে দিয়ে গেছেন।আজ শুক্রবার (২৮জুন) বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এখন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর দেখানো পথে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর যে ইচ্ছা, যে স্বপ্ন, যে বাস্তব রূপরেখা তিনি দিয়ে গেছেন, বাংলাদেশের উন্নয়নে তিনি যে বীজ বপন করে গেছেন তার সেই দেখানো পথেই বাংলাদেশ চলছে। বঙ্গবন্ধুর দেখানো পথেই বাংলাদেশর মুক্তি, বাংলাদেশের সাফল্য।এর আগে বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মানাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইলিয়াস হোসেন, মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়ার স্ত্রী, কন্যা ও পুত্রসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION