শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন

গোপালগঞ্জে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৭.২৭ এএম
  • ৫৯০ Time View
129

রেজোয়ান চৌধুরীঃ

গোপালগঞ্জ জেলা শহরের ইসলামপাড়ায় সাজিদ হোসেন নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কাশিয়ানী উপজেলার সিতারামপুর গ্রামের সফিকুল আসলামের ছেলে।

সোমবার (৩জুন ) রাত ১১টার দিকে পুলিশ ইসলামপাড়ার বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।বাসায় সে একা থাকতো বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন,লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানাগেছে, তার মা না থাকায় খালার কাছে থেকে পড়ালেখা করছিল।খালা চাকরী সূত্রে বাইরে থাকেন এবং বাবা রেল পুলিশে চাকরীর কারনে বাইরে থাকায় সাজিদ একাই ওই বাড়িতে বসবাস করে লেখাপড়া করতো।

সোমবার সন্ধ্যায় সে বন্ধুদের ফোন করে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। রাতে ফোন বন্ধ পেয়ে বন্ধুরা তার বাসায় গিয়ে জানালা দিয়ে তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখে এলাকাবাসী ও পুলিশকে জানায়।কি কারনে তার মৃত্যু হয়েছে পোষ্ট মর্টেমের পরে জানা যাবে বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION