বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

২০৩০ সালে রপ্তানী ১০০ বিলিয়নে পৌছাবে বিজিএমইএ সভাপতি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪, ৫.১৬ পিএম
  • ৩৮৭ Time View
79

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজিএমইএ-এর নবনির্বাচিত কমিটির সভাপতি এস. এম মান্নান (কচি) ও বর্তমান বোর্ডের নেতৃবৃন্দ।তিনি শনিবার ( ৪ মে) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।

বিজিএমইএ-এর সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ঢাকা উত্তর আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৮ আসনের  সংসদ সদস্য খসরু চৌধুরী এমপি, সিনিয়র সহ-সভাপতি  খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, এম ডি নাসির উদ্দিন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবনির্বাচিত সভাপতি এস. এম মান্নান কচি বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে আমরা ১০০ বিলিয়ন রপ্তানী করতে পারবো বলে আশা প্রকাশ করছি। আর সেজন্য তিনি সরকারের নীতি সহায়তা ও ২০২৬ সালের যে চ্যালেঞ্জ রয়েছে আমাদের নগদ সহায়তা প্রত্যাহারের পূর্বে অবশ্যই তাদেরকে বিকল্প সহায়তা প্রদানের দাবী জানান সরকারের প্রতি। তিনি বলেন, এই মূহূর্তে সারা বিশ্বে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে অবশ্যই সরকারের নীত সহায়তা ও সহযোগিতা কামনা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION