শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন

মুকসুদপুরে মৃত্যুর ২০ দিন পর আদালতের নির্দেশে ব্যবসায়ীর লাশ উত্তোলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৬.৫৮ পিএম
  • ৪৬০ Time View
137

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে মৃত্যুর ২০ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার ( ৭মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন শরিফের উপস্থিতিতে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মুনিরকান্দি গ্রামের কবর থেকে লাশটি উত্তোলনের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গত ১৭ এপ্রিল ভোরে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মুড়িয়া জোড়া নামকস্থানে ইজিবাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে অপপ্রচার চালিয়ে চির কুমার হাবিবুর রহমানের ভাতিজা সালমান ফরাজি তার দলবল নিয়ে ময়না তদন্ত ছাড়াই দাফন করে হাবিবুরের লাশ। ঘটনার ১৫ দিন পর মৃতের বোন মোসাঃ আঞ্জুল হক তার ভাতিজা সালমানসহ ৪৫জন কে আসামী করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বলা হয়েছে এটা দুর্ঘটনা নয়, সম্পত্তির দ্ব›েদ্বর কারণে হত্যা করা হয়েছে। নিহত হাবিবুর রহমানের বোন মোসাঃ আঞ্জুল হকের  মামলা ও আবেদনের প্রেক্ষিতে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেয়।

মৃত্যুর ঘটনার কিছুদিন আগে জমি জবর দখলের পায়তারার অভিযোগ এনে হাবিবুর রহমান ভাতিজা সালমানের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর সালমান ক্ষিপ্ত হয়ে চাচা ব্যবসায়ী হাবিবুর রহমানকে হত্যার হুমকি দেয়। এরপর হাবিবুর রহমান আদালতে হত্যার হুমকির অভিযোগে একটি মামলা দায়ের করেন। সালামন এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে  হাবিবুরকে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়েছে বলে অভিযোগ মামলার বাদী আঞ্জুল হকের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION