সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, কলেজশিক্ষার্থী নিহত অশুভ শক্তির বিনাশে গোপালগঞ্জের প্রায় পাঁচশ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শ্যামাপূজা ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর নির্মাণকাজ ও গাড়ির কালো ধোঁয়ায় দূষিত ঢাকার অভিজাত এলাকাগুলো মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ

মুকসুদপুরে বাস চাপায় প্রাণ গেল প্রাইভেটকার যাত্রীর, আহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪, ৪.২৮ পিএম
  • ৪২০ Time View
113

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপায় প্রাণ গেল প্রাইভেটকার আরোহী শের আলী খান (৪৫) নামে এক ব্যক্তির। এসময় প্রাইভেটকার চালকসহ ২ জন গুরুতর আহত হয়েছে।সোমবার (১৩ মে) সকাল ৮ টায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন প্রাইভেটকার চালক সোহেল ও নড়াইল এক্সপ্রেসের যাত্রী নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার মোস্তফার ছেলে হাফিজুর রহমান(৪০)।

মুকসুদপুর থানার ওসি  মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নড়াইল থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস এর একটি বাস ঢাকা থেকে ছেড়ে একটি প্রাইভেটকারকে ঘটনাস্থলে চাপা দিলে প্রাইভেটকার আরোহী নিহত হয়,। এসময় চালক ও বাসের এক যাত্রী আহত হয়।

পরে মুকসুদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মারাত্মক হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক শের আলীকে মৃত্যু ঘোষনা করেন এবং অপর গুরুতর আহত দুইজনকে   উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রিফার্ড করেছেন। নিহত শের আলী খান (৪৫) ঢাকা মিরপুর-২ এর রুপনগর আবাসিক এলাকার ছিদ্দিক খানের ছেলে। অপর দুই ঘাতক বাসটিকে আটক করা হলেও বাস চালক পালিয়েছে। তাদের গেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION