বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে কেশবপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৪.০৩ পিএম
  • ৩৭৭ Time View
77

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেশবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মফিজুর রহমান মফিজ। তিনি বৃহস্পতিবার (১৬মে) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়। কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, ১নং ত্রিমহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিসুর রহমান, ৯ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ১১ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ৮ নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ, একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সাহাদাত হোসেন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সরদার মুনসুর আলী, পৌর আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এর আগে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের এ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন কেশবপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মফিজুর রহমান মফিজ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION