সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, কলেজশিক্ষার্থী নিহত অশুভ শক্তির বিনাশে গোপালগঞ্জের প্রায় পাঁচশ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শ্যামাপূজা ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর নির্মাণকাজ ও গাড়ির কালো ধোঁয়ায় দূষিত ঢাকার অভিজাত এলাকাগুলো মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ

টুঙ্গিপাড়ায় ইজিবাইক চালক আরমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ২.২০ পিএম
  • ৪৪৪ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 8; cct_value: 5800; AI_Scene: (-1, -1); aec_lux: 131.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 43;
157

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইক চালক আরমান শেখ হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবিতে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বেলা ১২ টায় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে মানববন্ধন করেন টুঙ্গিপাড়া অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সদস্যরা।বিক্ষোভ মিছিলটি উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। মিছিলে ইজিবাইক চালক আরমান শেখ হত্যায় জড়িতদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি মিটু শেখ, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুম শেখ, সাংগঠনিক সম্পাদক ইছাক মোল্লা প্রমূখ।এ সময় বক্তারা বলেন, ইজিবাইক চালক আরমান শেখ হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে আমরা আগামীতে আরও কঠোর আন্দোলনে যাবো।

এর আগে নিখোঁজের একদিন পর গত ১২ মে দাড়িয়ারকুল নদীর পাড় থেকে ভাসমান অবস্থায় ইজিবাইক চালক আরমান শেখের লাশ উদ্ধার করে পুলিশ। আরমান শেখ উপজেলার বর্নি ইউনিয়নের গিমাডাঙ্গা- মুন্সিরচর গ্রামের তপু শেখের ছেলে। মৃত ইজিবাইক চালকের মাথায় জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিলো।টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান জানান, এঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দ্বায়ের করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। আশা করি দোষীরা দ্রুত আইনের আওতায় আসবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION