শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন

কাশিয়ানীতে সেপটিক ট্যাংকিতে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪, ৪.২৭ পিএম
  • ৪৮৭ Time View
103

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে সেপটিক টাংকিতে কাজ করার সময় ট্যাংকির ভিতরে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুই শ্রমিক।নিহতরা হলো-সুমন(৪৫) ও নাহিদ(২২)। নিহতদের বাড়ি চাঁদপুর জেলার মধ্যবাখরপুর গ্রামে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ জিল্লুর রহমান জানান, শনিবার (১৮মে) দুপুরে চাঁদপুর সদর উপজেলার মধ্যবাখরপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে রাজমিস্ত্রি সুমন মিয়া(৪৫) তার লোকজন নিয়ে কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে পুলিশ সদস্য আলমগীর হোসেনের নির্মানাধিন বাড়িতে সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে যায়।

এসময় সেপটিক ট্যাংকির ভিতরে সুমন (৪৫) ও নাহিদ(২২)নামে দুই শ্রমিক নামলে বিষাক্ত গ্যাসে তারা অজ্ঞান হয়ে যায়। বিষয়টি টের পেয়ে অপর দুই শ্রমিক মাহবুব ও মুকুল উদ্ধার করতে এগিয়ে গেলে তারাও বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে জ্ঞান হারায় ।   পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে হতাহতোদের উদ্ধার করে কাশীয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে শ্রমিক সুমন ও নাহিদকে মৃত ঘোষণা করে জরুরি বিভাগের চিকিৎসক। অন্য আহতদের কাশিয়ানী উপজেলঅ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION