সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, কলেজশিক্ষার্থী নিহত অশুভ শক্তির বিনাশে গোপালগঞ্জের প্রায় পাঁচশ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শ্যামাপূজা ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর নির্মাণকাজ ও গাড়ির কালো ধোঁয়ায় দূষিত ঢাকার অভিজাত এলাকাগুলো মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ

রাজবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ;আহত ১০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪, ১২.১৩ পিএম
  • ৩৫০ Time View
113

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার (৩ মে) সকাল ৮ টার দিকে উপজেলার বালিয়াপাড়া এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম হাসানুজ্জামান বলেন,সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা  রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী লোকাল বাস ও রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহি বাসের যাত্রী ও ট্রাকের চালকসহ মোট দশজন গুরুত্বর আহত হয়।

একেএম হাসানুজ্জামান আরও বলেন,খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।অন্যরাপাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপর প্রশ্নের জবাবে পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) একেএম হাসানুজ্জামান বলেন, বাসটি তার সাইড পরিবর্তন করায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দূর্ঘটনায় বাস চালকই দায়ি বলে পুলিশের ধারণা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION