বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

বশেমুরবিপ্রবির সহকারী অধ্যাপক গোলাম ফেরদৌস ক্যান্সার আক্রান্ত! বাঁচতে সাহায্যের আবেদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৫.৩২ পিএম
  • ৪৩১ Time View
51

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. গোলাম ফেরদৌস।শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি গত ১৬ মার্চ , ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণের জন্য যান। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে জানতে পারেন তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহবুবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।দায়িত্বরতঃ চিকিৎসকেরা জানান, উন্নত চিকিৎসার স্বার্থে বিদেশে গিয়ে ড. গোলাম ফেরদৌসের জরুরি ভিত্তিতে বোনমেরু ট্রান্সফার করাতে হবে। যার জন্য প্রায় পঁচাত্তর লাখ টাকা প্রয়োজন। ইতোমধ্যে তার চিকিৎসায় পারিবারিকভাবে জমানো প্রায় সব অর্থ ব্যয় করা হয়েছে। বর্তমানে পরিবারের পক্ষে তার চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় ড. গোলাম ফেরদৌসের পরিবার মাননীয় প্রধানমন্ত্রী, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কৃষি গবেষণা কাউন্সিলভুক্ত প্রতিষ্ঠান, কৃষিবিদ ইন্সটিটিউশনসহ দেশ ও বিদেশের বিত্তবান ব্যক্তিদের প্রতি মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।প্রসঙ্গত, ড. গোলাম ফেরদৌস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ২০১৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন। ২০২১ সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে সুনামের সাথে শিক্ষকতা করে আসছিলেন। এছাড়াও বিভিন্ন সময় তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে উন্নয়নমূলক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করেন।

আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যমঃ

১. ড. গোলাম ফেরদৌসের ব্যক্তিগত ব্যাংক হিসাব (অগ্রণী ব্যাংক লিমিটেড, বিএসএমআরএসটিইউ শাখা, গোপালগঞ্জ, সঞ্চয়ী হিসাব নং ০২০০০১২৭৯৭৩৮৩),২. ড. গোলাম ফেরদৌসের ব্যক্তিগত বিকাশ একাউন্ট (০১৭১২-৭৯৪২০৩) ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION