বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জে মোহামেডানের কাছে ৩-১ গোলে হারলো শেখ জামাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪, ৭.৪৯ পিএম
  • ৪২৮ Time View
88

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জে সোলায়মানে ডায়াবেটের জোড়ে গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-১ গোলে উড়িয়ে দিলো মোহামেডান স্পোটিং ক্লাব।

শনিবার (২৫মে)বিকাল চারটায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামালের মুখোমুখি হয় মোহামেডান। খেলার শুরুতেই দুই দল আক্রমণাত্মক খেলা শুরু করে। সুযোগ নষ্ট করায় দুই দল জালের দেখা না পেলেও ৩৬ মিনিটে কাউন্টার এ্যাটক থেকে সোলায়মানে ডায়াবেটে গোল করে ১-গোলে মোহামেডানকে এগিয়ে দেন। তবে আর কোন গোল না হওয়ায় এগিয়ে থেকেই বিরতিতে যায় মোহামেডান।

খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় শেখ জামাল। কিন্তু উল্টো ৫৩ মিনিটে সানডে ইমানুয়েল গোল করে মোহামেডানকে ২- গোলে এগিয়ে দেন। ৯ মিনিটে সোলায়মানে ডায়াবেটে নিজের দ্বিতীয় গোল করলে ৩- গোলে এগিয়ে যায় মোহামেডান। তবে অতিরিক্ত সময়ের ৯৭ মিনিটে পেনাল্টি পায় শেখ জামাল। বিদেশী খেলোয়াড় শোখরুখবেক খুলমাতভ স্পট কিক থেকে গোল করে ব্যবধান ৩-১ কমালেও পরাজয় এড়াতে পারেনি। রেফারি শেষ বাঁশি বাজালে ৩-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

এ খেলা শেষে ১৭ ম্যাচে সমান ৮ ম্যাচ করে জয় ও ড্র এবং ১ পরাজয়ে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নাম্বারে মোহামেডান আর সমান ম্যাচে ৪ জয়, ৫ ড্র ও ৮ পরাজয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নাম্বারে শেখ জামাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION