সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, কলেজশিক্ষার্থী নিহত অশুভ শক্তির বিনাশে গোপালগঞ্জের প্রায় পাঁচশ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শ্যামাপূজা ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর নির্মাণকাজ ও গাড়ির কালো ধোঁয়ায় দূষিত ঢাকার অভিজাত এলাকাগুলো মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ

গোপালগঞ্জে বিজয়ী চেয়ারম্যান সহ ৭৩ জনকে আসামী করে থানায় মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪, ১০.১৭ এএম
  • ৫৫২ Time View
151

কালের খবরঃ

গোপালগ‌ঞ্জ সদর উপ‌জেলা পরিষদ নির্বাচন পরব‌র্তি স‌হিংসতায় গু‌লি‌তে নিহতের ঘটনায় বিজয়ী চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ভূঁইয়া সহ ৭৩ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।

বৃহস্প‌তিবার (১৬মে) রা‌তে নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। মামলায় নির্বাচিত চেয়ারম্যান সহ ২৩জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ৪০/৫০জনকে। তবে এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কেউকে গ্রেপ্তার করতে পারেনি।

গোপালগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আনিচুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং আসামী গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান।

মঙ্গলবার (১৩মে) রাত সাড়ে ৮ টার দিকে চন্দ্রদিঘলিয়া গ্রামে প্রতিপক্ষের গুলিতে ওসিকুর ভূইয়া নিহত সহ ওই ঘটনায় আরো অন্ততঃ ৬জন আহত হয়। এঘটনার পর গত বুধবার ও বৃহস্পতিবার এলাকাবাসী দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছে।

অন্যদিকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে আগামী রবিবার (১৯ মে) গোপালগঞ্জ ডিসি অফিস ঘেরাও কর্মসূচী পালনের ঘোষণা করেছে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিএম লিয়াকত আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION