শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৩.৫৬ পিএম
  • ৪০১ Time View
42

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

পবিত্র রমজান উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার প্রেসক্লাব কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।

বিশেষ অতিথি ছিলেন- টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার অমিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাসউ-দুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম। ইফতারের আগে দেশ ও জনগণের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় অন্যন্যের মধ্যে পৌরসভার কাউন্সিলর ফায়েক শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সবুর শেখ, সাধারণ সম্পাদক পাভেল সর্দার, যুগ্ন সাধারণ সম্পাদক সজল সরকার, সাংগঠনিক সম্পাদক মোজাক্কির বিল্লাহ, সদস্য রকিবুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলায় কর্মরত সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION