শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

গোপালগঞ্জে প্রণোদনার বীজ ও সার পেলেন ১০০০ কৃষক

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৬.৩০ পিএম
  • ৪৪২ Time View
96

কালের খবরঃ

গোপালগঞ্জে ১০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং বেলা রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় এই বীজ ও সার বিতরণ করা হয়।

সোমবার ( ৮ এপ্রিল)বেলা সাড়ে ১০ টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস বীজ সার বিতরণের আয়োজন করে। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ সার বিতরণ অনুষ্ঠানে  গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজা আক্তার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা ভাস্কর বাড়ৈ, সজল কুমার ভদ্র, প্রাঞ্জল নাগ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, সদর উপজেলায় আউশের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ১০০০ কৃষকের মধ্যে ৫০০০ কেজি উফশী  জাতের আউশ ধানের বীজ, ১০০০০ কেজি ডিএপি ও ১০০০০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে ।  কৃষক প্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডি এ পি সার দেওয়া হয়েছে। এসব সার ও বীজ দিয়ে ১০০০ কৃষক ১০০০ বিঘা জমিতে আউশ ধানের চাষাবাদ করবেন। এতে গোপালগঞ্জ সদর উপজেলায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION