বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

গোপালগঞ্জে নসিমন উল্টে প্রাণ গেল চালকের

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ১.২২ পিএম
  • ৪৬৮ Time View
112

কালের খবরঃ

গোপালগঞ্জে নসিমন উল্টে ইকরাম (১৭) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। এত আহত হয়েছে আরো ২ জন।  সোমবার (২২ এপ্রিল) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুরে এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান জানান, একটি নসিমন কয়েকজন যাত্রী নিয়ে গোপালগঞ্জ শহরের দিয়ে যাচ্ছিল। নসিমনটি ঘটনাস্থল ঢাকা-খুলনা মহাসড়কে সোনাশুরে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী দোলা পরিবহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালক ইকরামসহ তিনজন মারাত্মক আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ইকরামকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে হাসপাতালে চিকিৎসাদেয়া হচ্ছে।  নিহত ইকরামের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION