মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শুধু ট্রেন নয়, গোপালগঞ্জের জন্য যা যা দরকার আমরা তাই করব। একই মঞ্চে তিন এমপি গোপালগঞ্জে মাধ্যমিকের ফলাফলে সেরা শহরের তিন বিদ্যালয় গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির ইন্তেকাল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৫.১১ পিএম
  • ৩৮৪ Time View
114

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আতিকুর রহমান মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। সোমবার (১৫ এপ্রিল) সকাল পৌনে মুকসুদপুরের কমলাপুর গ্রামে ১০টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।  মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার বাদ আছর বিকাল সাড়ে ৫টায় মুকসুদপুর সদর উপজেলা ঈদগাহ ময়দানে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী ও রাজনৈতিক নেতাকর্মী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা , সাধারন সম্পাদক ওবায়দুল কাদের , প্রেসিডিয়াম মেম্বার ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান , গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION