বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উ ৎপাদনের রাজনীতি করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার

মুকসুদপুরে ট্রাকের পিছনে ধাক্কা! প্রাণ গেল মোটর সাইকেল আরোহী দুই বন্ধুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৫.২৩ পিএম
  • ৪৪০ Time View
173

মুকসুদপুর প্রতিনিধিঃ

 গোপালগঞ্জের মুকসুদপুরে সড়কে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কা লাগিয়ে প্রাণ হারালো দুই বন্ধু। বুধবার (০৩ এপ্রিল) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দিতে এ দূর্ঘটনা ঘটে।বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে সিন্দিয়া ঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসএম জালাল বিন আমির দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের মৃত মোফাজ্জেল মাতুব্বরের ছেলে মো. ফায়েজুল মাতুব্বর (১৭) ও একই গ্রামের মো. ওমর আলী শেখের ছেলে মো. হাফিজুল শেখ (১৮)।

উপ-পরিদর্শক এসএম জালাল বিন আমির জানান, একটি মোটর সাইকেলে করে দুই বন্ধু ফায়েজুল মাতুব্বর ও হাফিজুল শেখ দক্ষিণ গঙ্গারামপুর থেকে জলিরপাড়ে যাচ্ছিলেন।এসময় দ্রুতগামী মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে গয়লাকান্দি এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের পাশে পার্কিং করা একটি ট্রাকের পিছনে সাজোড়ে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক ফায়েজুল মাতুব্বর নিহত ও অপর আরোহী বন্ধু হাফিজুল শেখ মারাত্মত আহত হন। পরে স্থানীয়রা আহত হাফিজুল শেখকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তিনি আরো জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION