শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

কাশিয়ানীতে মোটর সাইকেল ও ট্রলির সংঘর্ষে প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ১০.০০ পিএম
  • ৩৪৬ Time View
52

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটর সাইকেল ও মাটিবহনকারী ট্রলির সংঘর্ষে মানি মোল্যা নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।বৃহস্পতিবার ( ৪ এপ্রিল) রাতে গোপালগঞ্জ ২৫-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়। নিহত মানি মোল্যা দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তাড়াইল এলাকায় এ দূর্ঘটনার শিকার হন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, মোটর সাইকেলে করে গোপালগঞ্জ থেকে নিজ বাড়ী কাশিয়ানীর গোপালপুর গ্রামের ফিরছিলেন অবসরপ্রাপ্ত এই পুলিশ কনস্টেবল। এসময় মোটর সাইকেলটি তাড়াইল এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মাটিবহনকারী ট্রলির সাথে সংঘর্ষে হয়ে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫-শয্যাবিশিস্ট জেনালের হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে অবসরপ্রাপ্ত এই পুলিশ কনস্টেবল মারা যান। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION