মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আমের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৬.২৯ পিএম
  • ৪৬০ Time View
178

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশু কন্যাকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত শহীদ চৌধুরীকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে কাশিয়ানী উপজেলার সদর কাশিয়ানী ইউনিয়নের বরাশুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।  বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার পিঙ্গলিয়া গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত শহীদ চৌধুরী পিঙ্গলিয়া গ্রামের রওশন চৌধুরীর ছেলে।কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে অভিযুক্ত শহীদ চৌধুরী ওই শিশুকে আম দেওয়ার কথা বলে ফুসলিয়ে পাশের একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে শহীদ চৌধুরী পালিয়ে যায়। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে যায় স্থানীয়রা।

তিনি আরো জানান, এ ঘটনায়  বুধবার ওই শিশুর বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শহীদ চৌধুরীকে পিঙ্গলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION